সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

জনবিচ্ছিন্ন নেতারা অতিথি পাখির মতো এলাকায় এসে বিভ্রান্তি ছড়ায় -এমপি শাওন।

ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে। আগমন হয় অতিথি পাখিদের। 

যাদের সাথে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নেই। কারো সুখ দুঃখ ও উন্নয়নের সাথে নেই সম্পৃক্ততা। জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।

মঙ্গলবার বিকালে চাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন এসব কথা বলেন।

চাচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমূখ

Tag
আরও খবর