উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি

ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

   ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত ইউএনও মো: বেলায়েত হোসেন এর সাথে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।


সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস জেলায় অনলাইন প্লাটফর্মে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন জনকল্যাণমূখী সকল কাজে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের ভালো কাজে সবসময় আমাকে পাশে পাবেন। সাংবাদিকরা হলো জাতির বিবেক। কোথাও অন্যায়-অবিচার চোখে পড়লে সাংবাদিকরাই তাদের লেখনীর মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরে-সে মোতাবেক সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বর্তমান অনলাইন যুগে অনলাইন সাংবাদিকদের ভূমিকা অপরিসীম জানিয়ে তিনি আরও বলেন, এখন আর খবরের জন্য পরের দিন পত্রিকার অপেক্ষা করতে হয় না, যখনি কোথাও কোন ঘটনা ঘটে, তাৎক্ষণিক আমরা তা অনলাইনে পেয়ে যাই। কাজেই আপনাদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেই সংবাদ পরিবেশন করতে হবে, কেননা একটি ভূল ম্যাসেজ সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরী করে।


মতবিনিময় সভায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেইলী সান পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম শাহ্, সাংগঠনিক সম্পাদক এন্টুনী ডেভিড নীল, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমনা সাথী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৮ ঘন্টা ২৯ মিনিট আগে