কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল অস্ত্রোপচার। এমন সময় হাসপাতালে অভিযান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা স্বাস্থ্য বিভাগ। অপারেশন চলাকালে অস্ত্রোপচার কক্ষে গিয়ে হাজির অভিযান টিম। এসময় বেরিয়ে আসেন হাসপাতালের ওটি ইনচার্জ (অপারেশন থিয়েটারের দায়িত্বরত কর্মকর্তা)। চাওয়া হয় তার সনদ। কোন প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করেছেন জানতে চাওয়া হয়। মাথা নেড়ে উত্তর দেন তিনি এইচএসসি পাশ করেছেন। আর কোন সনদ নেই। শুধু চোখের দেখা অভিজ্ঞতা থেকেই অপারেশন থিয়েটারের ওটি ইনচার্জ। ঘটনাটি কুমিল্লার আদর্শ হাসপাতালে। এরপর এক লাখ টাকা জরিমানা করে ওই ব্যক্তিকে ওই পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে কুমিল্লার মনোহপুর এলাকার এই হাসপাতালে অভিযানের পর বেরিয়ে আসে এমন ভয়ঙ্কর ঘটনা। এসময় হাসপাতালের ফার্মেসিতেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসম অনিয়মের অভিযোগে হাসপাতালকে এক লাখ টাকা ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে দাম বেশি রেখে দেয়া হচ্ছিল ডিসকাউন্ট (মূল্য ছাড়)। এছাড়াও অতিরিক্ত দামে করা হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষা এমন অভিযোগে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার জেলা সদর হাসপাতালের পাশের ক্লাসিক কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক  সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা তিনটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো.আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. মো. আবদুল কাইয়ুম। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই মূল্য তালিকায় প্রদর্শিত দামের তুলনায় বেশি দাম রেখে তা থেকে ছাড় দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। এতে ভোক্তা প্রতারিত হতো। এছাড়াও আরও কয়েকটি অভিযোগে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন একই এলাকার আদর্শ হাসপাতালে অভিযান করা হয়৷ হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়াতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, হাসপাতালের ভেতরের এক্স-রে কক্ষের রশ্মি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা ছিল না। এক্স-রে বৈদ্যুতিক লাইন খোলা অবস্থায় পড়েছিল। ল্যাবও অনেক ছোট। হাসপাতালের সিটি স্ক্যানের ছিল না কোন অনুমতি। হাসপাতাল কতৃপক্ষ বলছে এটি তারা অন্য কাউকে ভাড়া দিয়েছে। ভাড়া দেয়ারও কোন কাগজপত্র দেখাতে পারেনি৷ এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটারে অযোগ্য ব্যক্তি দিয়ে দায়িত্ব পালন করাচ্ছিলেন। তাই এক লাখ টাকা জদিমানা করা হয়েছে। এবং তাদের সিটি স্ক্যান সেন্টার ও এক্স-রে কক্ষ সিলগালা করা হয়েছে। 

মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, আদর্শ হাসপাতালের ওটি ইনচার্জের কোন সনদ নেই৷ তাকে আমরা দায়িত্ব থেকে দূরে রাখার নির্দেশনা দিয়েছি। এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লাসিক কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারেও অনিয়ম পেয়ে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর