শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে আদনান শাহরিয়ার সামি (৯) ও আহনাফ (৭) নামের দুই শিশুর মৃ'ত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর পাড়া গ্রামে এই প্রাণ'হা'নীর ঘটনা ঘটে।

নি'হ'তরা হলো- মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ  এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আদনান শাহরিয়ার শামী'র বাবা সুমন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আহনাফ এর বাবা শিপলু দুবাই প্রবাসী।

নিহতদের ফুফাত ভাই সোহেল জানান, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আফনান ও আদনান দুইজনই স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশু আদনানের মা সোনিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে জড়াজড়ি করা অবস্থায় ভাসতে দেখেন। এসময় দ্রুত তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃ'ত ঘোষণা করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খেলার ছলে যে কোন একজন পানিতে পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে ওই শিশুটিও নামে। তাদের কেউ সাঁতার না জানায় একে অপরকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় মৃ*ত্যু ঘটে। 

এদিকে, এই মৃ*ত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃ*ত্যুতে শোকাহত পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে মোহনপুর গ্রামের বাতাস।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃ'ত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হয়েছি।

আরও খবর