বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নিরপেক্ষ সরকারের অধিনে ভোটের মাধ্যমে জনগনের অধিকার ফিরে দিতে হবে : মির্জা ফখরুল

আদমদীঘিতে পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিনা ভোটের সরকারের প্রতি মানুষের আর আস্তা নেই। জনগনের জাগরনই বলে দেয় এই সরকারের পতন অনিবার্য। সরকারকে পদত্যাগ করে নিদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে ভোটের মাধ্যমে জনগনের অধিকার ফিরে দিতে হবে। এক দফা দাবীতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবেই। তাছাড়া জনতা পালানো সুযোগ দেবে না। তিনি সরকারের পতনের এক দফা দাবীতে তারুন্যের রোডমার্চ কর্মসুচীর অংশ হিসাবে রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে রাজশাহী অভিমুখে তারুন্যের রোডমার্চ নিয়ে যাবার পথে বেলা ১টায় আদমদীঘি গোহাট প্রাঙ্গনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন এই সরকার মানবাধিকার মানে না। বিরোধী দলের নেতাকর্মিদের জেলে ভরে শাসন কায়েম করছে। ভোটের অধিকার আর সরকারের পতন ছাড়া মানুষ ঘরে ফিরবে না।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এই পথসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিবুল হাসান শুভ সহ আদমদীঘি উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ। এর আগে বেলা ১০ থেকে পথ সভাস্থলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মিরা আসতে শুরু করেন। এসময় মহাসড়ক প্রায় ঘন্টা ব্যাপি তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তারুণ্যের রোডমার্চটির্ রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৩১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩৬ মিনিট আগে