‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজনগর উপজেলাব্যাপী প্রতিযোগিতায় পুরস্কার পেলো শ্রীমঙ্গলের লাবিব

রাজনগর উপজেলাব্যাপী হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী হলো বছিরমহল মাদরাসার শিক্ষার্থী লাবিব


মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আনওয়ারুল কোরআন-এর 'আল-আনওয়ার ছাত্র সংসদের' উদ্যোগে অনুষ্ঠিত হয় উপজেলাব্যাপী মাদরাসা ও স্কুল ভিত্তিক সিরাত, কিরআত, হামদ-নাত প্রতিযোগিতা ২০২৩। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মাঠে  অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ ও বিচারকমন্ডলী।

মাদরাসা গ্রুপের 'হামদ নাত' প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে জামিউল উলুম বছিরমহল মাদরাসা রাজনগরের হিফজ বিভাগের শিক্ষার্থী এহতেশামুল হক লাবিব।

সে একই মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী-এর বড়পুত্র এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির এর ভ্রাতুষ্পুত্র।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিচারকমন্ডলী ও শিক্ষকরা ১১ বছর বয়সী লাবিব এর হাতে শুভেচ্ছা স্মারক ও নগদ ৩ হাজার টাকা পুরস্কার তুলে দেন।

Tag
আরও খবর