মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

বরিশাল জেলা কাবাডি চ্যাম্পিয়ন বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 16-09-2023 01:38:29 pm

বরিশাল জেলা কাবাডি চ্যাম্পিয়ন সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়

বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে জেলা পর্যায়ে  বরিশাল জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় খেলা কাবাডিতে জেলা পর্যায়ে শক্তিশালী মুলাদি উপজেলাকে হারিয়ে বরিশাল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌড়ব অর্জন করছে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন একটি গ্রামীণ জনপদের নাম। সেখানে রয়েছে অন্যতম বিদ্যাপিঠ সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। যেখানে লেখাপড়ার পাশাপাশি পিটি, নৈতিক শিক্ষা, খেলাধুলায় অন্যতম। প্রতিবছর জিপিএ ৫ সহ শতভাগ পাশ করার কৃতৃত্ব অর্জন করে আসছে বরাবরই।
উল্লেখ্য ৪৯ তম আসরে উপজেলা, জেলা, উপ আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। তবে  এ বছর লক্ষ্য জাতীয় চ্যাম্পিয়ন। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। তবে এ পর্যায়ে পৌঁছার জন্য দক্ষ প্রশিক্ষক দরকার সাথে সাথে পৃষ্ঠপোষকতাও দরকার। গত বছর জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছতে আমাদের এক লক্ষ ৬৮ হাজার টাকা খরচ হয়েছিল তার মধ্যে আমরা মাত্র ৮১ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছিলাম বাকি টাকার যোগান দিতে বিদ্যালয়কে অনেক কষ্ট করতে হয়েছে। আশা করছি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কাবাডি টিম জাতীয় পর্যায়ে খেলতে সক্ষম হবে।
তাই বানারীপাড়া তথা সৈয়দকাঠীর শিক্ষা ও সাংস্কৃতিক ও খেলাধুলা প্রেমি বিত্তশালীরা স্কুলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে বরিশালের অন্যতম বিদ্যালয়ের মর্যাদা পেতে সময় লাগবে না।

আরও খবর