অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে আবারও লোকালয়ে অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকা থেকে অজগর উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উত্তর ভাড়াউড়া গ্রামে বেশ কয়েকদিন যাবৎ একটি অজগর সাপ স্থানীয় বাসিন্দাদের হাঁস-মুরগি খেয়ে ফেলছে। শনিবার সকালে সাপটি কয়েকজন শ্রমিক দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে আমি গিয়ে সাপটিকে উদ্ধার করি। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি অজগর সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিকেলে সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, বিভিন্ন সময় খাবারের সন্ধানে পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে এসেছে। গত এক মাসে শ্রীমঙ্গল থেকে পাঁচটি অজগর উদ্ধার করা হয় এবং এক বছরে প্রায় ৫০টি অজগর লোকালয়ে এসে ধরা পড়েছে। পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

Tag
আরও খবর