যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরণের দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত


ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরণের দাবীতে  শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ  ধনী দেশগুলোর গ্রীন হাউস গ্যাস হ্রাস করা ও বিপদাপন্ন দেশগুলোকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিতে  শুক্রবার(১৫ সেপ্টম্বর) সকাল  ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্সের আয়োজনে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালন উপলক্ষে লিডার্সের ক্লাইমেট এ্যাকশন দল, বুড়িগোয়ালিনি ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন দল ও স্থানীয় যুবকেরা জীবাশ্ম জ্বালানি বিরোধী মানববন্ধনের আয়োজন করে।

উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আকাশলীনা ইকো টুরিজম পার্কের সামনে ‘আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে হবে’স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে।

লিডার্সের এডভোকেসি অফিসার তমালিকা মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য শহিদুল ইসলাম, শুভ্রা রানী, দিলিপ মাঝি ও তনুশ্রী রানী, ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য মাহমুদুল্লাহ হাসান, প্রতিমা জোয়াদ্দার ও অমৃত গাইন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীম আল রাজী প্রমুখ।

  মানববন্ধনের উপস্থিত সকলের দাবী ধনী দেশগুলো অতিসত্তর নবায়নযোগ্য জালানী গ্রহনের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস নিঃসরন কমাবে এবং গরীব বা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় যেমন বাংলাদেশ তারা তাদের উন্নয়নকে বাধাগ্রস্থ না করে নবায়নযোগ্য জালানী গ্রহন করবে, নবায়নযোগ্য জালানীতে ও জালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিটি দেশের নীতি, কৌশল ও পরিকল্পনার সাথে একীভূত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলার গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে।

ছবি- ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরণের দাবীতে  শ্যামনগরে মানববন্ধন ।  



Tag
আরও খবর