‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

চার বছরে পদার্পণ করলো কালিঘাট রোড স্পোর্টস একাডেমি

যুব সমাজকে মাদক এবং অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কালিঘাট রোড স্পোর্টস একাডেমি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অন্যতম ক্রীড়া সংগঠন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আজ তিন বছর পূর্ণ হলো।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কালিঘাট রোড স্পোর্টস একাডেমির যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে এ সংগঠনটি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। 


সংগঠনের আত্মপ্রকাশের প্রেক্ষাপট বিষয়ে জানতে চাইলে এ সংগঠনের উপদেষ্টা শাহিন আহমেদ জানান, প্রতিটি সংগঠন সৃষ্টি হওয়ার পেছনে কিছু লক্ষ্য থাকে, কিছু ঘটনা থাকে। কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন চলন্তিকা ক্রীড়া চক্রের নামে পরিচিত কালিঘাট রোড খেলার মাঠে তৎকালীন সময় খেলাধুলার আয়োজন ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক সবাইকে মাঠে খেলাধুলায় নিয়মিত  অংশ নিতে দেখা যেতো। এক সময় খেলাধুলায় ব্যস্ত থাকা প্রজন্মের পর প্রজন্ম হঠাৎ করে খেই হারিয়ে ফেললো। খেলাধুলার স্থানে চলে আসল মাদকের ভয়াল থাবা। এলাকার তরুণ প্রজন্ম দ্রুত সময়ের মধ্যে জড়িয়ে পড়লো মাদক সেবনের বেড়াজালে।  ক্রমে মাঠ থেকে সকল প্রকার খেলাধুলা উঠে যেতে থাকলো। খেলার মাঠে নেশাখোররা দলবদ্ধভাবে মাদকের দিকে ঝুঁকে পড়লো। সেই সাথে ছিনতাইয়ের উৎপাত এমন পর্যায়ে পৌঁছে ছিলো যে লোকজন দিনের বেলা চলাচল করতে ভয় পেতেন। মাঠে অল্প-বিস্তর যা খেলাধুলার আয়োজন করা হতো তাতে এলাকার বাইরের লোকজন অংশগ্রহণ করতো। অল্প কিছু ছেলে নিজেদের চেষ্টায় খেলাধুলায় সম্পৃক্ত ছিল। তারা প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করলেও মারামারির কারণে তা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। 

একাডেমির স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ আরও বলেন স্নেহাষ্পদ আরিফুর রহমান চৌধুরীর (কোষাধ্যক্ষ-কালীঘাট রোড স্পোর্টস একাডেমি) প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন এবং নানান হয়রানির শিকার হওয়ার পরও তার অদম্য মনোবল দেখে একটি স্বতন্ত্র প্লাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করি। বর্তমান এবং ভবিষ্যৎ শিশু, কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস হতে রক্ষা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরিতে খেলাধুলার মাধ্যমে অবদান রাখার প্রয়াসে কালীঘাট রোড স্পোর্টস একাডেমি গঠনে এগিয়ে আসি।


শাহিন আহমেদ বলেন, সংগঠন গঠনের পর এটি পরিচালনার জন্য সঠিক এবং দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়। তখন

সবার সম্মিলিত সিদ্ধান্তে সেই দায়িত্বের ভার শিমুল আহমেদ-কে প্রদান করা হয়।  

দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষ ক্রীড়া সংগঠক শিমুল আহমদ সংগঠনের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। নিজের ব্যবসা বাণিজ্যে-কে সামলে নিয়ে তিনি সংগঠনকে প্রায়োরেটি দিয়ে একাডেমিকে খেলাধুলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। এ সংগঠনের মাধ্যমে নানা ধরণের খেলাধূলার আয়োজনে যুবকরা অংশগ্রহণ করায় এলাকার  মাদকাসক্ত অনেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, নতুন প্রজন্ম লেখাপড়া ও খেলাধুলার প্রতি সরব হয়েছেন। কয়েক বছর আগেও যেখানে মাদক, জুয়া, অনলাইন ও মোবাইল গেইম নিয়ে আড্ডা হতো, এখন সেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ অন্যান্য খেলাধুলা নিয়ে আলোচনা হয়। এখন নতুন প্রজন্ম পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও বেশ মনোনিবেশ হয়েছেন। 

কালিঘাট রোড স্পোর্টস একাডেমির কার্যক্রম আগামীতে আরও গতিশীল ও ব্যাপককতা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ। তিনি বলেন খেলাধুলার মাধ্যমেও সমাজে যে ভালো অবদান রাখা যায় তার বাস্তব উদাহরণ কালিঘাট রোড স্পোর্টস একাডেমি। তিনি শিমুল আহমেদ-কে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠকের স্বীকৃতি প্রদানের দাবি জানান। 


যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে এ সংগঠনের ভূমিকা অপরিসীম।

সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছাসহ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে এসে খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ হওয়ার আহবান জানান-কালিঘাট রোড স্পোর্টস একাডেমি প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, সংগঠনের সভাপতি শিমুল আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে