চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

কলমাকান্দায় দুটি গ্রাম কে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 14-09-2023 12:28:23 pm

কলমাকান্দায় দুটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


মোঃফরমান উল্লাহ,নেত্রকোণা জেলা প্রতিনিধি 


"আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত" এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনা জেলার  কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের দুটি গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের আরো দুটি গ্রামকে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেংগুরা ইউনিয়নের কেবলপুর গ্রামে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি'র সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে লেংগুরা ইউনিয়নের কেবলপুর ও বালুচড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়। 


এ উপলক্ষ্যে কেবলপুর হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ কবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুল খালেক তালুকদার। প্রধান আলোচক ছিলেন, ওয়ার্ল্ড ভিশন- বাংলাদেশ, নাজিরপুর এপি’র ম্যানেজার পরিতোষ রেমা।


 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু ও যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, এপি'র প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লিমা ঘাগ্রা, সুরেশ রায়, উজ্জল রেমা, বালুচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ক্লেমেন্ট মাংসাং, ইউপি সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ বজলুর রহমান, উপজেলা শিশু ফোরাম সভাপতি ও টিম অপরাজিতার সভাপতি নাজমুল হক, সাইফুল ইসলাম প্রমূখ।


 অনুষ্ঠানে কেবলপুর, বালুচড়া, তারানগর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে সবাই সমস্বরে বাল্যবিবাহ কে “না’ জানিয়ে শপথ নেন এবং প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কেবলপুর ও বালুচড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও পাশাপাশি একই ইউনিয়নের তারানগর ও বালুচড়া গ্রামকে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করেন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি'র প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং।

Tag
আরও খবর