নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে স্ত্রী ও শশুর হত্যার দায়ে অভিযুক্ত সুমন আটক

লক্ষ্মীপুরে রামগতিতে সদ্য সাবেক স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর  বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সুমনকে আটক করছে পুলিশ।


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে  কমলনগর উপজেলার করুনানগর এলাকার পাটোয়ারীর মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত  অস্ত্র এক পুকুর থেকে উদ্ধার করা হয়।


 জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো: হাসান মোস্তফা স্বপন আটকের বিষয়টি নিশ্চিত করেন। 



উল্লেখ্য, বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতির উপজেলার চর বাদাম ইউনিয়নের সাবেক স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা মিয়া ও শাশুড়ি আঙ্কুরীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সুমন। ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী ও শ্বশুর। মুমূর্ষু অবস্থায় শাশুড়িকে নেওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। তিনি পেশায় ইট ভাটার শ্রমিক। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের বাবা ছিলেন।


আটক সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।


খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, কমলনগর-রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী, রামগতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

আরও খবর