‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ

মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক দেশ বাংলার সিলেট বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তানিয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ বৃদ্ধির প্রতি অভিভাবদের প্রতি আহবান জানান।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মো. এহসানুল হক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের  আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত সস্তানদের স্কুলে পাঠাতে হবে। হোম ওয়ার্ক ও ক্লাস ওয়ার্কের প্রতি তদারকি বাড়ানোর অনুরোধের পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন বিজিবি মো. শামিম হোসেন, বিজিবি শাহাদত হোসেন, লিপি আক্তার, সাহেলা আক্তার কেয়া, তাসলিমা বেগম, রোকসানা বেগম প্রমুখ।

সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।  অভিভাবক সমাবেশ  শেষে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেন অতিথিবৃন্দ। স্কুলের সহকারী শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মাহতাব আলম তানভীর, আফসার মিয়া, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার ও নিপা আক্তার। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে স্কুলে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর