নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কিমের ট্রেন রাশিয়ায় : রুশ বার্তা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-09-2023 08:58:36 am

উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রওনা দিয়ে প্রিমর্স্কি অঞ্চল দিয়ে রাশিয়ায় প্রবেশ করে। ছবিতে গাঢ় সবুজ রঙের একটি ট্রেনকে রাশিয়ার একটি রেলওয়ে লোকোমোটিভের সাহায্যে রেললাইন বরাবর টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

এরআগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মনে করে যে কিমের ট্রেন মঙ্গলবার রাশিয়ায় প্রবেশ করেছে।

এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিম এই সপ্তাহের শেষের দিকে পুতিনের সাথে সাক্ষাত করবেন।

বিগত চার বছরের মধ্যে এটি হচ্ছে কিমের প্রথম বিদেশ সফর।

ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন আর্টিলারি শেল এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে কিম স্যাটেলাইট এবং পরমাণু চালিত সাবমেরিনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি অনুসন্ধানের পাশাপাশি তার দারিদ্রপীড়িত জাতির জন্য খাদ্য সহায়তা পাওয়ার সন্ধান করছেন বলে জানা গেছে। 

পুতিন বর্তমানে এক বার্ষিক অর্থনৈতিক ফোরামের জন্য ভøাদিভোস্তকে রয়েছেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, এ সফর চলাকালে দুই নেতা ‘সংবেদনশীল’ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

তিনি সাংবাদিকদের আরো বলেন, তারা আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘সতর্কতা’ উপেক্ষা করবেন।

ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহ করলে পিয়ংইয়ংকে এ জন্য ‘মূল্য দিতে হবে

আরও খবর