বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

প্রথম স্ত্রীর পরিবারের বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় খোকসা সোমসপুর বাজার থেকে নিহতের বড় বউয়ের পরিবারের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে সোমবার নিহতের বাড়িতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যাবার অভিযোগ পাওয়া যায়। 


নিহত জাহিদুল ইসলাম  কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুর প্রামানিকের ছেলে। 


নিহতের চাচাতো ভাই সালাম, তিনি জানান তার চাচাতো ভাইয়ের দুই স্ত্রী ছিলো। গত রবিবার সন্ধ্যায় ছোট স্ত্রীকে সাথে নিয়ে খোকসা  সোমসপুর বাজারে কেনাকাটা করার সময় জাহিদুল এর বড় বউয়ের পরিবারের লোকজন তাকে ধরে নিয়ে মারপিট করে গুরুতর আহত অবস্থায়  হাসপাতালে ভর্তি করে এবং তাদের  ফোন করে জাহিদুলের অসুস্থতার খবর জানায় এবং যেতে বলে।


জাহিদুলের বৃদ্ধ বাবা মা রাতে যেতে না পারলে  সকাল ১১ টার দিকে তার বড় বউ রেশমা ও  রেশমার মা ভ্যানে জাহিদুলের লাশ নিয়ে এসে কাউকে না জানিয়ে বাড়ির বারান্দায়  ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন কুমারখালী থানায় খবর দিলে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।


জাহিদুলের ছোট বউ রুমা জানান, তার স্বামীর সাথে রবিবার খোকসার সোমসপুর বাজারে কেনাকাটা করতে গেলে তাকে এক দোকানে বসিয়ে রেখে জাহিদুল কেনাকাটা করতে যায়। অনেক সময়  অপেক্ষা করার পর জাহিদুল ফিরে না আসলে খুঁজাখুঁজির এক পর্যায়ে সে  বাবার বাড়ি চলে যায়। সোমবার খবর পান তার স্বামী বেঁচে নেই। তিনি তার স্বামী হত্যার বিচার দাবী করেন। 


জানাযায়, প্রায় ১ বছর পূর্বে জাহিদুল খোকসা সন্তোষপুর গ্রামের আরশেদের মেয়ে রেশমাকে ৮ মাসের শিশু  সন্তান সহ   ডিভোর্স দেয়। এবং কুমারখালী তারাপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে। 


এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকিবুল ইসলাম জানান,  নিহতের মরদেহ  থানায় আনা হয়েছে।  বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে