শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লোহাগড়ায় ২ হাজার ২৮০ পিচ ইয়াবাসহ আটক-২

লোহাগড়ায় ২ হাজার ২৮০ পিচ ইয়াবাসহ আটক-২



নড়াইলে লোহাগড়ায় ২ হাজার ২৮০ পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে  ভাটিয়াপাড়া ক্যাম্পের টিম র‌্যাব-৬।

গত শনিবার দিবাগত গভীর রাতে লোহাগড়া পৌর সভা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ওই দিন রাতেই তাঁদের লোহাগড়া থানায় হস্তান্তর করেন।

আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আটকরা হচ্ছে উপজেলার ইতনা ইউনিয়নের  পাংখারচর কাজী পাড়ার শহিদুল সরদারের ছেলে রুবেল সরদার (২২) ও বাবুল সরদারের ছেলে শাহিন সরদার (৪৫)।

 লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিয়াপাড়া ক্যাম্পের টিম র‌্যাব-৬ এর ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

 এসময় তাঁদের স্বীকারোক্তি মোতাবেক তাঁদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে। তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো  হয়েছে।

আরও খবর