বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে গভীর রাতে খড়ের পালায় আগুন দিতে গিয়ে যুবক আটক

গ্রেফতারকৃত হারান পাল।

বগুড়ার আদমদীঘিতে গোপনে গভীর রাতে খড়ের পালায় আগুন দেয়ার সময় হারান পাল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গত শনিবার রাত ২টার দিকে উপজেলা সদরের তালসন পালপাড়ায় নিরেন পালের খড়ের পালায় আগুন লাগিয়ে দিতে গেলে তাকে আটক করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, গত কয়েক মাস থেকে প্রায় প্রতি রাতেই একের পর এক খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে আসছে। এতে গো-খাদ্যের সংকটের পাশাপাশি হিন্দু পল্লীবাসী আতংকে ছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাতে প্রথম শ্যামল দাসের ১৪ বিঘা জমির দুটি খড়ের পালায় অগ্নিসংযোগ করে। এরপর পর্যায়ক্রমে একই গ্রামের আনন্দ পালের ১২ বিঘা জমির খড়ের পালায়, রনজিত পালের ৫ বিঘা জমির খড়ের পালায়, নিতিশ পালের ৪ বিঘা খড়ের পালায়, বিধান মন্ডলের ৩ বিঘা খড়ের পালায়, নুমু মন্ডলের ১০ বিঘা খড়ের পালায়, প্রভাস দাসের ১০ বিঘা জমির খড়ের পালাসহ প্রায় বিভিন্ন জনের ৪৭টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সর্বশেষ গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ৪৮ বারের মত নিরেন পালের খড়ের পালায় অগ্নিসংযোগ করতে গিয়ে গ্রামবাসীরা হারান পালকে ঘটনাস্থলে হাতেনাতে ধরে ফেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত হারান পাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৩টি খড়ের পালায় আগুন লাগানোর কথা স্বীকার করেছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে নিরেন পালের দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩৫ মিনিট আগে