অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ২০২৩ শনিবার (৯ আগস্ট) সন্ধায় শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  

সভায় শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৬ সেশনের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া(মধু)।


শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতিরর আহবায়ক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শাহ্জাহান ইউ আহমেদ, হাফিজ আহমেদ।


অনুষ্ঠিত সাধারণ সভায় শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির ২০২৪-২০২৬ সেশনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফজলুর রহমান-কে সভাপতি এবং রুমেল খাঁন-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।


কার্যকরি কমিটির সহসভাপতি পদে অজয় দেব, জোবায়ের আহমেদ খোকন, হাজী শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম রহমান মামুন, মোঃ ছায়ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে বিপ্লব চন্দ্র আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ শরীফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক পদে মামুন আহমেদ, দপ্তর সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, সহ-দপ্তর সম্পাদক পদে রুবেল আহমেদ, প্রচার সম্পাদক পদে মাইন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক পদে বিপুল সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ হোসেন মিয়া, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।


এছাড়া কার্যকরি কমিটির সদস্য পদে রয়েছেন জসিম মাঝি, বায়ু পাল, ইব্রাহিম হোসেন এবং পরিমল দেবনাথ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৮ ঘন্টা ২৩ মিনিট আগে