অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজার আদালতে জামিন পাওয়ায় বিবাদীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার-২

মৌলভীবাজার জেলা জজ কোর্টে থেকে জামিন পাওয়ায় বিবাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এমন সন্ত্রাসী ঘটনায় আদালত পাড়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজন আসামীকে গ্রেফতার করেছে।  

জানা যায়, গত বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা জজ কোর্ট ৩য় জজ আদালতে যান শ্রীমঙ্গল উপজেলা লামুয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি কম্পিউটার অপারেটর মনসুর আহমদ। তিনি শ্রীমঙ্গল থানায় একই গ্রামের চাদ মিয়ার ছেলে নজরুল ইসলামের দায়েরকৃত একটি মামলায় মহামান্য হাইকোর্টের অস্থায়ী জামিন ছিলেন। ওই দিন স্থায়ী জামিন পেতে তিনি জজ আদদালতে যান। আদালত ওই মামলার শুনানী শেষে বিবাদী মনসুর আহমদকে স্থায়ী জামিন প্রদান করেন। জামিন পেয়ে তিনি কোর্টের বারান্দায় আসা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত রহিম উল্লার ছেলে মহুরি মস্তরি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মনসুরের ওপর হামলা চালায়। এতে তিনি চোখে,মুখে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক আঘাত প্রাপ্ত হন। তার হাল্লা চিৎকার শোনে কোর্টের ভেতর থেকে দায়িত্বরত পুলিশ ও আইনজীবীরা দৌঁড়ে এসে তাকে উদ্ধার করেন এবং এ মারামারির ঘটনার সময় পুলিশ হাতে-নাতে ঘটনাস্থল থেকে মস্তরি মিয়ার ছেলে আশরাফুল আলম লিংকন ও মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে জুয়েল  মিয়াকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় মনসুরের আইনজীবীও আহত হন। এসময় আদালত পাড়ায় ভীতির সৃষ্টি হয়। পরে আদালত থেকে মৌলভীবাজার সদর থানাকে খবর দিল পুলিশ আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আদালতের মত পবিত্র স্থানে এরকম সন্ত্রাসী হামলার ঘটনায় বিচারক,আইনজীবীসহ অন্যান্য বিচারপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

এঘটনায় মনসুর মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামী,মস্তরি মিয়া,ফয়সাল ও নজরুল ইসলামকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।

মনসুর মিয়া জানান, তার নিকট উল্লেখিত আসামীরা বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাহিত টাকা দিতে না পারায় তারা তার ওপর এ পর্যন্ত চারটি মিথ্যা মামলা করে। এই মামলায় তিনি উচ্চ আদালত ও জজ কোর্ট থেকে জামিন নিলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। 

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, কোর্ট ইন্সপেক্টর বিস্তারিত বলতে পারবেন। 

কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কোর্ট এলাকায় আসামীরা হামলা চালালে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে দুজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে মস্তরি মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৮ ঘন্টা ২৩ মিনিট আগে