স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

পাঁচবিবিতে গ্রামপুলিশ এসিল্যান্ড সেজে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি



মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় বৈশাখী এ্যান্ড সুইটমিটস নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেজে ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন, অপরদিকে একই উপজেলার শালপাড়া বাজারের ভাইবোন কনফেকশনারি ও ফলের দোকান থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক  রুহুল আমিন নামে এক গ্রাম পুলিশ। টাকা না দিলে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানারও হুমকি দেন।


এঘটনায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বৈশাখী এ্যান্ড সুইটমিটসের স্বত্বাধিকারী নিয়ামুল বারিক ও ভাইবোন কনফেকশনারি ও ফলের দোকানের স্বত্তাধিকারী বজলুর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছোট মানিক মোড়ে বৈশাখী এ্যান্ড সুইটমিটসের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী করায় ভ্রাম্যমান আদালতের জরিমানার ভয় দেখিয়ে উপজেলার ৩ নং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) রুহুল আমিন দোকানের স্বত্বাধিকারী নিয়ামুল বারিকের কাছে গিয়ে নিজের মুঠোফোন ধরিয়ে দিলে অপর প্রান্তে থাকা ব্যাক্তি নিজেকে এ্যাসিল্যান্ড দাবি করে টাকা দাবি করেন। টাকা না দিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করবেন। কিছুক্ষণ পরে পুনরায় নিজেকে এ্যাসিল্যান্ড দাবি করা ওই ব্যাক্তি ব্যবসায়ী নিয়ামুল বারিকের মুঠোফোনে কল দিয়ে বলেন আপনি যদি ৩০ হাজার টাকা দিতে পারেন তাহলে আর ভ্রাম্যমান আদালত পরিচালনা করবনা।


অপর দিকে একই উপজেলার শালপাড়া বাজারে ভাইবোন কনফেকশনারি ও ফলের দোকানে গিয়ে নিজের মুঠোফোন ধরিয়ে দিয়ে একটি নম্বরে নগদের মাধ্যমে ১২ হাজার টাকা নিয়েছে গ্রাম পুলিশ (দফাদার) রুহুল আমিন।


গ্রাম পুলিশ (দফাদার) রুহুল আমিন হলেন উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ও ৩ নং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার)


ভাইবোন কনফেকশনারী এন্ড ফলের দোকানের স্বত্বাধিকারী বজলুর রশিদ বলেন, সেদিন সন্ধ্যায় দফাদার রুহুল আমিন এসে তাঁর মুঠোফোন ধরিয়ে দিয়ে বলে এ্যাসিল্যান্ড স্যার কথা বলবে ধরেন। আমি মূর্খ মানুষ তার কথা বিশ্বাস করে এ্যাসিল্যান্ডে ভেবে কথা বলি। পরে জরিমানার ভয়ে ওই নম্বরে নগদের মাধ্যমে ১২ হাজার টাকা দেই।


অভিযোগের বিষয়ে দফাদার রুহুল আমিনের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিনি। এলাকাবাসীর দাবি এই রুহুল আমিন গ্রাম্য পুলিশের অপসারণ চায় তারা।


পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং প্রতারকের মোবাইল নাম্বারটি ট্যাক করার জন্য ওসিকে বলা হয়েছে।


পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Tag
আরও খবর