শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

অল্প হলেও ব্যায়াম করুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2023 10:11:22 am

ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য কত জরুরি তা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই ব্যায়াম করতে ভয় পান, আবার অনেকেই সময় বের করতে হিমশিম খান। তবে জানেন কি, স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন মাত্র ২১ মিনিট ব্যায়াম করাই যথেষ্ট।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ১৮ বছর বয়স ও এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য ব্যায়ামের ব্যাপ্তিকাল হওয়া উচিত সপ্তাহে মাত্র আড়াই ঘণ্টা। তবে গবেষণায় এটিও বলছে যদি সুফল পেতে চান তাহলে একেবারে ছাড় না দিয়ে রোজ এই অল্প সময়ের জন্য হলেও সঠিকভাবে ব্যায়াম করতে হবে।


যুক্তরাজ্যে ২০০৮ সালে একটি গবেষণা পরিচালনা করে গবেষকরা দেখতে পেয়েছিলেন, কোম্পানির জিম ব্যবহার করেছেন কিংবা কোম্পানির জিম ব্যবহারের সুযোগ পেয়েছেন এমন দুই শতাধিক কর্মচারীর কাজে উৎপাদনশীলতা বেশি। প্রতিদিনের কাজের মাঝে যে দিনগুলোয় তারা ব্যায়াম করেছেন সেদিন কাজ শেষে তারা বাড়িও ফিরেছেন মন ভরা সন্তুষ্টি নিয়ে।


২০১৩ সালে অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, বয়স নির্বিশেষে মানুষ নিয়মিত পরিমিত ব্যায়াম করার কারণে মেধার উন্নয়নে তাৎক্ষণিক উপকারিতা পেয়েছে। যেমন- মাঝারি গতিতে একটানা ১৫ মিনিট সাইকেল চালানো। এই জরিপে একটি বিষয় স্পষ্ট যে, অফিসের আগে বা পরে জিমে সময় কাটানোর চাইতে দিনের বেলা কাজের মধ্যে ব্যায়াম করা বেশি ভালো হতে পারে। 


এদিকে শরীরচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট কানাডার একটি গবেষণার বরাত দিয়ে জানায়, এক মিনিট দীর্ঘ কিছু শরীরচর্চা আছে যা প্রায় ৪৫ মিনিট ব্যায়ামের সমতুল্য। সেগুলো হলো :


ওয়ার্ম-আপ : শরীরের সব পেশির ব্যায়াম একসঙ্গে করতে চাইলে ওয়ার্ম-আপের জুড়ি নেই। স্কোয়াট বা উঠবস দিয়ে শুরু করতে হবে। এরপর ‘পুশ-আপ প্লাঙ্ক’ বা বুকডন দেওয়ার মতো করে দুই কনুইতে শরীরের ভর দিয়ে রাখা। এবার পুশ-আপ প্লাঙ্ক দেওয়া অবস্থাতেই ডান পা সামনে এনে ভাঁজ করতে হবে। ক্রমানুসারে তিনবার এই ব্যায়ামগুলো করতে হবে।


স্পট জগিং : এক জায়গায় দাঁড়িয়ে জগিং করলেও পুরো শরীরের ব্যায়াম হয়। এজন্য এক স্থানে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত বুকের কাছে রেখে লাফাতে হবে। এক মিনিট লাফানোর পর বিশ্রাম নিতে হবে। এভাবে দুইবার করতে হবে।


পাওয়ার প্লাঙ্কস : পুরো শরীরের জন্য একটি সম্পূর্ণ ব্যায়াম এটি। প্রথমেই উঠ-বস, পরে দু-তিনটি বুকডন। সবশেষে দুই হাত মাটিতে রেখে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। পরে দুই পা সোজা রেখে শরীরকে হালকা ওপরে ওঠাতে হবে। সবগুলোই ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখতে হবে।


স্ট্রেচিং : পেটের ভরে শুয়ে দুই হাত মাথার ওপরে ছড়িয়ে দিতে হবে। এবার দুই হাত ও পা ছড়িয়ে দিয়ে শরীরকে উল্টো ধনুকের মতো করতে হবে। এই অবস্থায় ১০ সেকেন্ড থেকে স্বাভাবিক অবস্থায় আসতে হবে। এভাবে কয়েকবার ব্যায়ামটি করতে হবে।


বার্পিজ : এক মিনিটেই ব্যায়াম সারতে চাইতে, পাঁচটি ‘বার্পি’ করে ফেলতে পারেন। প্রথমেই হাঁটু ভাঁজ করে বসে পড়তে হবে এবং বসা অবস্থা থেকেই লাফ দিয়ে উঠে দাঁড়াতে হবে। তারপর একই নিয়মে ব্যায়ামটি করতে হবে।


বিরতি দিয়ে ব্যায়াম : ১০ মিনিট দৌড়ান, তারপর পাঁচবার সিঁড়ি দিয়ে ওঠা-নামা। এভাবে পাঁচবার ব্যায়ামটি করতে হবে।


পরিশেষে সারাদিনের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে ব্যায়াম করুন। তাহলে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দুটিই উপভোগ করতে পারবেন।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২১ দিন ৩৮ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪১ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে