জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জন্মাষ্টমী উৎসব পালিত

জন্মাষ্টমী উৎসবের মঙ্গল শোভাযাত্রা

বগুড়ার আদমদীঘিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আদমদীঘি চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  

শোভাযাত্রা শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে এক আলোচনা সভা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র। আরো বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র, উদয় কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল, আনন্দ কুমার কুন্ডু, পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা, নিতিশ কুমার পাল, ডাঃ গোপাল বর্মন, চন্দন কুমার কুন্ডু, অলোক মৈত্র ব্যাটেল, উত্তম কুমার কুন্ডু, অমল কুমার পাল, ভুষন কুমার সরকার, জগাই কুন্ডু প্রমুখ।

Tag
আরও খবর