সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিনে শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমি উদযাপন।

ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমি পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সহযোগিতায় এক মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলার  সকল মন্দিরের সদস্য ও সনাতনী ভক্তরা প্রথমে উপজেলার  পশ্চিম পাড়া হরি মন্দির এসে মিলিত হয়।পরে সেখান থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে তা পশ্চিম পাড়া হরি মন্দিরের শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু রুমপ চন্দ্র দের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  বক্তব্য প্রদান করেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ কে এম  শহিদুল্লাহ কিরণ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক বীরেন চন্দ্র নন্দী, উপজেলার প্রিয়নাথ গোস্বামী জিউর মন্দিরের সভাপতি বাবু মন্টুলাল বিশ্বাস,উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

আলোচনা শেষে  উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিঠুল চন্দ্র সিং।

Tag
আরও খবর