বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ঔষধ ব্যবসার আড়ালে নিষিদ্ধ ট্যাবলেট বিক্রি, ফার্মেসীর মালিক গ্রেফতার

গ্রেফতারকৃত শফি মাহমুদ তালুকদার উজ্জল

বগুড়ার আদমদীঘি সদরে ঔষধের দোকান থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য নেশার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ তালুকদার উজ্জল (৩৭) নামের ফার্মেসীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘি সদরে সনি মেডিক্যাল স্টোর নামের ঔষধের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফি মাহমুদ তালুকদার উজ্জল উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদার মিন্টুর ছেলে। সে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানান।  

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নসরতপুর, কুন্দগ্রাম-সহ বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও চঞ্চল নামের দোকান মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তারপরও কতিপয় ফার্মেসীর মালিক বেশি লাভের আশায় ব্যবসার আড়ালে চালাচ্ছিল মাদকের ব্যবসা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদমদীঘি সদরে সনি মেডিক্যাল স্টোরে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রিয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্সসহ ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ১০০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসীর মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জলকে গ্রেফতার করে। আদমদীঘি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিমুল হুদা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঔষধের দোকান সমিতির সদস্য নেই।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, শফি মাহমুদ তালুকদার উজ্জলের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩৪ মিনিট আগে