শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নতুন নেতৃত্বে সম্রাট এবং জুনায়েদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2023 06:42:51 am


◾ সাকিবুল হাছান :  ইংরেজি এমন একটি ভাষা যার মাধ্যমে আপনি চাইলে পৃথিবীর যে কোন দেশে গিয়ে জীবন পরিচালনা করতে পারবেন। অথচ বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে কথা বলতে ভয় পায়। অনেক মনে মনে চিন্তা করে, ইংরেজিতে কথা বলার সময় যদি ভুল করে ফলি মানুষ কি মনে করবে। এই একটা চিন্তাই আমাদেরকে ইংরেজি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে৷ কিন্তু ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনার সঠিক ভাবে ইংরেজি জানা থাকলে দেখবেন নিজের ওপর নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। 

        তবে, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু আমরা সবসময় সবার সাথে বাংলায় কথা বলি। যার কারণে আমাদের ইংরেজি শিখা টা সঠিকভাবে হয়ে উঠে না৷ ইংরেজি শিখার জন্য চাই একটু সুন্দর পরিবেশ যেখানে সঠিকভাবে ইংরেজি ভাষা শিখা যাবে৷ 

     এই বিষয়গুলো কে মাথায় রেখে ২০১৭ সালে একঝাঁক তরুন শিক্ষার্থী ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠান করে। প্রতিবছর ঢাকা কলেজের শতশত শিক্ষার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ

 ক্লাবে যুক্ত হয় এবং অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজিতে ভালো কথোপকথন করতে পারে সেইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এওয়ার্ড অর্জন করে৷ 

ইতোমধ্যে ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৩-২০২৪ সনের কার্যনির্বাহী সদস্যদের তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম সম্রাট এবং মো. রফিকুল ইসলাম জুনায়েদ সাধারণ সম্পাদক হয়েছেন। 

     ক্লাবটির সভাপতি বলেন, ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজের সবচেয়ে সম্মানিত ক্লাবগুলির মধ্যে একটি। যার লক্ষ্য ইংরেজি শিখতে সহায়তা করা এবং শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা। যা " স্মার্টনেসের জন্য কথা বলুন এবং শান্তির পক্ষে দাঁড়ান" এই নীতি বহন করে। কার্যকর যোগাযোগ এবং ইংরেজি ভাষা বিবেচনা করে, ডিসিইএলসি শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে কাজ করে। বিভিন্ন বিষয় ও থিমের ইভেন্ট সাজিয়ে ডিসিইএলসি দেশের সেরা সহ-পাঠ্যক্রমিক অ্যাক্টিভিটি ক্লাবের তালিকায় স্থান করে নিয়েছে। 2018 সালে, DCELC তার প্রথম গ্র্যান্ড ইভেন্ট, "DCELC প্রেজেন্টস, 1st English language festival" এর মাধ্যমে একটি ক্লাব হিসাবে তার খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। পরবর্তীতে ক্লাবটি সেমিনার, সাপ্তাহিক সেশন, ইন্ট্রার ফেস্ট ইত্যাদির আয়োজন করে সাফল্য অর্জন করে। এমন একটি সংগঠনের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 

         ক্লাবটির সদ্য পদকপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ঢাকা কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি আর্শিবাদস্বরুপ।কেননা, বর্তমান সময়ে ইংরেজি ভাষায় দক্ষ ব্যাক্তিদের চাহিদা অনেক। যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন কোচিং ব্যাবসা। কিন্তু এসব কোচিং শেষে শিক্ষার্থীরা তেমন কিছু শিখতে পারে না। কারণ সেখানে নেই কোন প্র্যাকটিকাল প্লাটফর্ম। কিন্তু আমাদের ক্লাবের সদস্যদের একটি সুন্দর প্রাক্টিকাল প্লাটফর্ম দিয়ে থাকে এবং সঠিকভাবে তারা শিখতে পারে। আর এরকম একটি ক্লাবের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। কেননা, এখানে যেমন আমি শেখাতে পারবো,আবার আমি শিখতেও পারবো। 



আরও খবর