‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জে মসজিদের ভেতরেই মারা গেলেন ইমাম

মসজিদের ভেতরেই মারা গেলেন পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ


মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ী জামে মসজিদের ভেতরেই মৃতদেহ মিললো মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ (৩৮) এর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ থেকে আসরের আজান শোনা যাচ্ছে না। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লীদের। পরে তারা মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের নিথর দেহ পড়ে আছে মসজিদের ভেতরেই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন। জোহরের নামাজের পর মসজিদের আঙিনা পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া-দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন। 


বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য  সিরাজ খান। তিনি বলেন, ‘শুনেছি দীর্ঘদিন ধরে ইমাম সাহেব হৃদরোগে ভুগছিলেন। আজ বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হয়তো হিট স্ট্রোকে মারা গেছেন। নিহত ইমামের বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে। 

Tag
আরও খবর