আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

বেগমগঞ্জে বাস চাপায় রিকশাভ্যানের চালক নিহত

বেগমগঞ্জে বাস চাপায় রিকশাভ্যানের চালক নিহত



বেগমগঞ্জে বাস চাপায় রিকশাভ্যানের চালক নিহত


রিপন মজুমদার, বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক রিকশাভ্যানের চালক নিহত হয়েছে।  


নিহত কালা মিয়া (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের বেচু  মিয়ার ছেলে।  


মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কালা মিয়া রিকশাভ্যানে করে স্থানীয় বাজার গুলোতে পেঁয়াজ,রসুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার বিকেলের দিকে সে উপজেলার চৌমুহনী বাজার থেকে রিকশাভ্যানে করে পেঁয়াজ, রসুন নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে সে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের শেয়ার বাড়ির সামনে পৌঁছলে ফেনী গামী সুগন্ধা পরিবহনের একটি বাস কালামিয়াকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  


বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও খবর