দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

অতি জনপ্রিয় এখন টাঙ্গুয়ার হাওর

অতি জনপ্রিয় এখন  টাঙ্গুয়ার হাওর 


বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি হয়ে উঠে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  টাঙ্গুয়ার হাওর। সুন্দর বিশাল সুসজ্জিত হাউসবোটে করে অনেক সাচ্ছন্দ্যে উপভোগ করা যায় হাওরের বিশালতা। আর সাথে নিলাদ্রী লেক, যাদুকাটা নদী, সবুজে ঘেরা মেঘালয়ের পাহাড়, শিমুল বাগান, লাকমাছড়া, এসব অপরূপ সুন্দর জায়গাতো আছেই।


বিগত ৪/৫ বছর ধরে টাঙ্গুয়ার হাওর জনপ্রিয় হওয়া শুরু করেছে। ২০১৯ সাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে জনপ্রিয়তা ছিল স্ট্যান্ডার্ড এবং বাজেট ট্রিপকারীদের মধ্যে। কিন্তু ২০২০ থেকে টাঙ্গুয়ার হাওরের রূপে এসেছে আমূল পরিবর্তন। এখন শুধুমাত্র বাজেট ট্রাভেলার নয় - টাঙ্গুয়ার হাওরে এখন দেখা মেলে সব প্রিমিয়াম হাউসবোটের।


নৌকা তে থাকা, নৌকাতেই খাওয়া-দাওয়া, রান্নাবাড়া সেখানেই, ঘোরাফেরাও হয় এই নৌকা দিয়ে, এমনকি টয়লেটও নৌকার ভিতরে। এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন এর জন্য টাঙ্গুয়ার হাওর এখন হালের ক্রেজ।


পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে রিলাক্স ভাবে দুইটি দিন কাটানোর একটি পার্ফেক্ট রেক্রিয়েশন প্ল্যান এই টাঙ্গুয়ার হাওর,নীলাদ্রি লেক বারেকটিলা শিমুলবাগান ও জাদুকাটা নদী

Tag
আরও খবর