সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশ দূষণ রোধে মুখে কালো কাপড় বেঁধে এলাকাবাসীর মানব বন্ধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে নারিশ পোল্ট্রি ও হ্যাচারি লি. কোম্পানির বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে  মানব বন্ধন করেছে এলাকাবাসী। ২ সেপ্টেম্বর  সকালে আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ি রানিয়াদ গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে এ মানব বন্ধনে মুখে কালো কাপড় বেঁধে শিশুসহ নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ এ মানব বন্ধনে অংশ নেয়।
 
মানব বন্ধন অংশ নেয়া স্থানীয়রা জানান, শটিবাড়ি রানিয়াদ গ্রামে চারদিকে জনবসতি এলাকার মানুষ হাঁপিয়ে উঠেছে। মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। খাবার দাবার অসহনীয় হয়ে উঠেছে।

রানিযাদ গ্রামের আ. সামাদ  জানান, তার  দেড় বছরের নাতি সোয়াইব গন্ধ অসুস্থ হয়ে পড়েছিল। চার দিন আগে হাসপাতালে চিকিৎসা নিতে হযেছে।

মীম, শিহাব (শিশু)  জানায়, তারা গন্ধে পড়া শোনা করতে পারে  না। খেতে পারে  না।

ব্যাঙাই কুড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়ামিন, মাও. জাহাঙ্গীর জানান, মাদরাসায শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন চরম দুর্ভোগ পোহায়। ২৫ জন আবাসিক শিক্ষার্থী  ২৪ ঘন্টা কষ্টে কাটায়।

আত্নীয়  স্বজনরা এলাকায় আসতে চান না বলে জানান ইজ্জত আলী, শফিকুল ইসলাম,  খলিল।
স্থানীয়দের দাবি কোম্পানির বর্জ্য ও দূষণ রোধে গুরুত্ব দিবে কোম্পানি। গন্ধ দূর হবে, নির্মল পরিবেশে তারা বসবাস করবে। শিক্ষার্থীরা নিবিঘ্নে পড়াশোনা করবে। নিরাপদ খাবার খাওয়ার সুযোগ পাবে এমনটাই দাবি তাদের।

নারিশ কোম্পানি মধুপুরের  ইলেকট্রনিক ইইঞ্জিনিয়ার  আব্দুল ওয়াহিদ সাংবাদিকদের জানান, মেশিন থেকে যে গন্ধটা ছড়াচ্ছে, সে জন্য লাইমিংস্টন ইমেন দিচ্ছি, যাতে গন্ধ কম হয়। গন্ধ কয়েকদিন যাবৎ একটু বেড়েছে।  বিষয়টি নিয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা বলছে পরবর্তীতে যা গন্ধ না ছড়ায় সে চেষ্টা করতেছে।

Tag
আরও খবর