শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

রাস্তার ভোগান্তিতে গোলকপুর এলাকাবাসী।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৫ নং শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওর্য়াড এর পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ থেকে শুরু করে তজুমদ্দিন সদর রাস্তা পর্যন্ত  প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে কাদা রাস্তা,ভোগান্তিতে জনসাধারণ।  প্রায় এক হাজার মানুষের একমাত্র রাস্তা চলাচলের অনুপযোগী। একটু বৃষ্টি হলে কাদা আর পানি জমে দুর্বিসহ জনজীবন। এক কিলোমিটার জুড়ে কাদাভরা এই রাস্তা আদিম যুগকেও হার মানাবে।কাদাযুগক্ত এই রাস্তায়, মটরসাইকেল, রিক্সা, ভ্যান, বাইসাইকেল ইত্যাদি সহ  প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালের ৩/৪ মাস এই রাস্তা যাতায়াতের একদমই অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে চিকিৎসা, ব্যবসা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ করে কোমলমতি শিশুদের শিক্ষায় মারাত্মক প্রভাব পড়ছে। মাত্র ১.৫ কিলোমিটার চলাচলের অনুপযোগী রাস্তার জন্য। এলাকাবাসির দাবি দ্রুত সংস্কার ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারর জন্য।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন কোনো সংস্কার না করায় এই কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে তা হাবড়ে (গভীর কাদা) পরিণত হওয়ায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে যায়। বর্তমানে এই রাস্তায় স্থানভেদে ২থেকে ৩ ফুট পর্যন্ত কাদার গভীরতা আছে। 

প্রায় ১.কিলোমিটার রাস্তা একেবারে কাঁচা। রাস্তা বললেও ভুল হবে। অনেকটা ধান রোপণ করার উপযোগী ক্ষেতের মতো। গাড়ি তো দূরের কথা, হেঁটে পার হওয়াই মুশকিল। তার পরও প্রয়োজনের তাগিদে ওই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীকে। এই রাস্তা পার হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ৩ নং ওর্য়াড এর গোলকপুর গ্রামের অধিবাসীদের।এই রাস্তাটি যেন সংস্কারের ব্যবস্থা করেন, স্থানীয় জনগণ এবং সাধারণ মানুষের দাবি স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের  দৃষ্টি আকর্শন করছে এলাকা বাসী।

Tag
আরও খবর