যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

লোহাগড়ার ধলাইতলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল


নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়েনর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ১নং ওয়ার্ড ধলাইতলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা শামীমের (লাকী গাজী) সভাপতিত্বে ও মুন্সী শরিফুল ইলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম। 

এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বি আর ডি বি চেয়ারম্যান এম রাশেদ হাসান, আলোকিত নড়াইল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী,  জেলা মহিলা যুবলীগের সহ-আর্ন্তজাতিক গাজী ফারদীন, স্বেচ্ছাসেবকলীগের নেতা মুন্সী মেশকাততারু শেখ, ইব্রাহীম শেখ, গাজী রফিকুল জামান, সৈয়ূদ মাসুদ, কোটাকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গাজী বুলবুল ইসলাম, গাজী উজ্জ্বলসহ আওয়ামীলীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 


আরও খবর