নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

গ্রিন টি পানে মানতে হবে যেসব সতর্কতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2023 07:30:54 am

আমরা অনেকেই ওজন কমাতে গ্রিন টি-এর ওপর ভরসা রাখি। আবার দেখাগেছে কেউ কেউ খালি পেটে দিনে ছয়-সাত বার গ্রিন টি পান করি। অনেকেই সকাল শুরু করি চা দিয়ে, যার মধ্যে দুধ চা ও গ্রিন টি -এর নাম আসে সবার আগে। তবে ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা কমাতে গ্রিন টি সবচেয়ে উপকারী বলে মনে করি।


আমেরিকান জার্নাল অব মেডিসিনের মতে গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু গ্রিন টি পান করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি সতর্কতা মেনে চলা উচিত। সকালে একদম খালি পেটে গ্রিন টি পান করবেন না। এতে বদহজম, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি পান করলে ত্বকের গুণমান, মেটাবলিজম বৃদ্ধি পায় ও ব্যক্তি দীর্ঘ সময় সক্রিয় থাকে। গ্রিন টি-এর যেমন উপকারিতা রয়েছে, তেমনি এর কিছু অপকারিতাও রয়েছে। মানুষ প্রায়ই ফিট থাকার জন্য সকালে ব্যায়ামের পরে খালি পেটে গ্রিন টি পান করেন, যা খুবই ক্ষতিকর বলে মনে করা হয়। 


◾খালি পেটে গ্রিন টি পানে কি কি সমস্যা হতে পারে:


খালি পেটে গ্রিন টি খেলে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও বমিভাব হতে পারে। গ্রিন টিতে ট্যানিন রয়েছে, যা পেটে অ্যাসিড বাড়িয়ে তুলতে পারে। ফলে পেট ব্যথা হয়ে থাকে। এছাড়াও পেটে অতিরিক্ত অ্যাসিড হওয়ায় বমিভাবও হতে পারে। এসবের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়ে।


খালি পেটে গ্রিন টি পান করলে তা সরাসরি রক্তকে প্রভাবিত করে। এতে রক্ত জমাট বাধায় কাজ করে যেসব প্রোটিন, সেগুলোর পরিমাণ কমতে থাকে। ফলে রক্ত পাতলা হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।


শরীরে আয়রনের পরিমাণও কমিয়ে দেয় গ্রিন টি। এজন্য রক্ত স্বল্পতায় আক্রান্ত ব্যক্তিদের উচিত গ্রিন টি পান না করা। তবে কেউ যদি পান করতে চান, তবে অবশ্যই খালি পেটে নয়।


হার্ট রেট ও রক্তচাপ বাড়িয়ে দেয় গ্রিন টি। এতে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। যা কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ায়।


পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত রোগীদের খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়। এতে তাদের অবস্থার অবনতি হতে পারে।


◾গ্রিন টি পানের উপযুক্ত সময়


সকালে গ্রিন টি পান করা ভালো, তবে নাস্তার পর। শরীরচর্চার আগে পান করতে পারেন। সুস্থ থাকতে প্রতিদিন এক কাপ হলেও গ্রিন টি জরুরি। 


অবশ্যই খালি পেটে গ্রিন টি পান করা থেকে বিরত থাকুন

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৮ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৮ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৩০ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে