নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনেকে মুখে আওয়ামীলীগের কথা বলে আর নৌকা ফুটা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে - কাজী জাফর উল্লাহ

কাজী জাফর উল্লাহ

অনেকে মুখে আওয়ামীলীগের কথা বলে আর নৌকা ফুটা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে - কাজী জাফর উল্লাহ


আগামী দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর  সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, বিএনপি ও তার দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, এ কারণেই আওয়ামীলীগের সব সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। যাতে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।

চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাজী জাফর উল্লাহ। 


বুধবার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 


তিনি আরও বলেন,অনেকে মুখে আওয়ামীলীগের কথা বলে আর নৌকা ফুটা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আপনারা সতর্ক থাকবেন। খালেদা জিয়া, তারেক জিয়া অবৈধভাবে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা আমরা রাজপথে থেকে বুকের রক্ত দিয়ে প্রতিহত করব। এ নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই নিজেদের মধ্যে ভেদাভেদ মতবিরোধ রাখা চলবে না। এখন থেকেই সংগঠনকে আরও মজবুত শক্তিশালী করতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।



চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ আহসানুল হক মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মাইনউদ্দিন আহমেদ মানু,কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার, কাজী আবু হেনা রাসেল,শামসুল আলম চৌধুরী, মোশারফ হোসেন ও বেলায়েত হোসেন,দেলোয়ার হোসেন,খোকন,মিজান,সুধী সমাজের মুরুব্বীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ  প্রমুখ।

আরও খবর