‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে রিসোর্টে হত্যাকাণ্ডের ঘটনায় শান্ত ঘোষ নামের এক যুবক আটক

ঢাকা থেকে আসামিদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের কক্ষে হত্যাকাণ্ডে শিকার পর্যটক শরীফুল ইসলাম (৪১) এর হত্যায় জড়িত শান্ত ঘোষ নামের এক যুবককে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। একইসাথে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের ব্যবহৃত প্রাইভেটকারটি ইতোমধ্যে ঢাকার গুলশান এলাকা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ জব্দ করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা  শ্রীমঙ্গল থানার পরিদর্শ (অপারেশন) তাপস চন্দ্র রায়।


বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সোমবার (২৭ আগস্ট) গভীর রাতেনগুলশান থানাধীন মামেন্টু হাউজ ৪৩/এ (১০তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর), রোড ১১৬ ডিএমপি ঢাকা থেকে সাদা রঙের এক্সিও করলা জব্দ করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি নং : ঢাকা মেট্টো গ-২২/৯১৫৬।

ওসি বলেন, খুনের ঘটনার পরদিন সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য ফাইভস্টার মানের রিসোর্টের ফুড অ্যান্ড ব্যাভারেজ-এ দায়িত্বরত শান্ত ঘোষ-কে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। সোমবার গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে পলাতক রাব্বি শান্ত ঘোষের পূর্ব পরিচিত। শান্ত ঘোষকে জিজ্ঞাসাবাদে এবং তদন্তে স্পষ্টভাবে প্রতিয়মাণ হয়েছে যে, সে হত্যাকাণ্ডে জড়িত। সে ঘটনার সময় এবং ঘটনার শেষ সময়েও উপস্থিত ছিল।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক  (অপারেশন) ও তদন্ত কর্মকর্তা তাপস চন্দ্র রায় বলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান এর নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক তত্ত্বাবধানে ঘটনায় জড়িত শান্ত ঘোষ (২৪) কে আটক করা হয়েছে। আটককৃত শান্ত ঘোষ কাকিয়া ছড়া চা বাগানের কাশিনাথ ঘোষের পুত্র। সে ফাইভস্টার মানের রিসোর্টের স্টাফ।

এদিকে খুনের ঘটনায় নিহতের স্ত্রী  মুন্নী বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে গত সোমবার সকালে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী মুন্নী বেগম গণমাধ্যমকর্মীকে জানান, তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ঢাকার ভাটারা এলাকায় কাগজের কার্টন কেনাবেচার ব্যবসা ছিল। তাদের মূল বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে। বর্তমানে তারা ভাটারা এলাকার ৪০ নম্বর ওয়ার্ডের ফাঁসেরটেক নামক স্থানে সপরিবারে বসবাস করছেন। তাদের আরেকটি ছেলে রয়েছে। তিনি আরও জানান, গত রোববার শ্রীমঙ্গল থানা থেকে একজন কর্মকর্তা ফোনে তার স্বামীর নিহতের কথা জানান। রাতেই তিনি তার ছোট ভাই, দেবর, দেবরের শ্যালকসহ ছুটে আসেন শ্রীমঙ্গলে। পরদিন সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে গত রোববার রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে শরীফুল ইসলাম (৪১) নামের এক পর্যটকের লাশ  উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা কামরুজ্জামানের ছেলে। শরীফুল ঢাকার ভাটারা এলাকার ৪০নং ওয়ার্ডের ফাঁসেরটেকে বসবাস করছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, রোববার সন্ধ্যা ৭টা থেকে ৯টার ভেতরে যেকোনো সময় শরীফুলের মাথায় কাঠের বর্গা দিয়ে একাধিকবার আঘাত করে খুন করা হয়। কারণ-নিহত ব্যক্তির মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে মুখমণ্ডল একেবারে বিকৃত হয়ে গেছে। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক হওয়া শান্ত ঘোষ-কে বুধবার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মূল আসামিদের গ্রেপ্তার করতে পারলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে  আটক হওয়া শান্ত ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখন সবকিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমাদের তৎপরতা চলমান। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেফতার করতে পারবো।


ছবি : আটক হওয়া শান্ত ঘোষ


Tag
আরও খবর