উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রূপগঞ্জে সমবায় সমিতির ১৫ কোটি টাকার আত্মসাৎয়ের অভিযোগ

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 29-08-2023 09:38:35 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের ছায়া নামক সমবায় সমিতির ১৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে ওই সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাসের বিরুদ্ধে। এ ঘটনায় মায়ের ছায়া সমবায় সমিতির পরিচালকগণ মোঃ বাদল মিয়া (৪০), মোঃ হোসেন মিয়া (৪০) মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ মামুন মিয়া (৩৬) বাদী হয়ে মায়ের ছায়া সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস ও তার সহযোগি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার গঙ্গাকুল আমিন আবাসিক এলাকার শিবু ওরফে শিধু দাস (৬০), দিলিপ (৪৫), অপু (৩০), লতা (২৫), সুবাস (৪০), পুজা দাস ও রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার মিঠুন চন্দ্র দাসকে (৪০) আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৩০৯/২০২৩। নিপু দাস বন্দর থানার গঙ্গাকুল আমিন আবাসিক এলাকার শিধু চন্দ্র দাসের ছেলে। 



অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৩ সালে  মোঃ বাদল মিয়া, হোসেন মিয়া, সোহেল মিয়া, মামুন মিয়া ও নিপু দাসহ ৫ জন মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর কর্তৃর মায়ের ছায়া নামের একটি সমবায় সমিতি লিমিটেড অনুমোদন নেয়। স্মারক নং- ০০৮৮-২০১৩। রেজুরেশনের মাধ্যমে ৫ সদস্য  বিশিষ্ট কমিটি গঠন করে তারা এ সমবায় সমিতি পরিচালনা করে আসছে। এ সমিতিতে বর্তমানে ২ হাজারেরও বেশি গ্রাহক লেনদেন করে আসছে। এমতাবস্থায় নিপু দাস ও তার সহযোগিরা মিলে সমবায় সমিতি ২০ হাজার গ্রাহকের সঞ্চয়কৃত টাকা ও বন্দর উপজেলার বন্দর জেনারেল হাসপাতালেরসহ ১৫ কোটিরও বেশি নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বতর্মানে তারা আত্মগোপনে আছে। 

অভিযুক্ত নিপু দাস ও তার সহযোগীদের বাড়ি ও  মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি।  এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মায়ের ছায়া সমবায় সমিতি লিমিটেডের অভিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর