শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চান্দিনায় দীর্ঘ দিন পর লাঘব হতে যাচ্ছে পৌরবাসীর দুর্ভোগ

কুমিল্লার চান্দিনায় দীর্ঘ প্রতিক্ষার পর পৌরবাসীর দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। পৌর শহর তথা উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি পৌরসভার ওই প্রধান সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হিসেবে পরিচিত এই সড়কের পালকি সিনামা হল থেকে পশ্চিম বাজার ইসলামী ব্যাংক চান্দিনা শাখা পর্যন্ত এবং পূর্ব বাজার জামে মসজিদ থেকে হাজী সাহেবের মোড় হয়ে উপজেলা গেইট পর্যন্ত অংশটির উন্নয়ন কাজ শনিবার (২৬ আগস্ট) থেকে শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ করা হবে। কাজটি অধিকতর স্থায়ীত্বের জন্য প্রকল্প পরিচালককে এর মেকাডাম ও পাথরের পুরুত্ব বাড়াতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠি কার্যকর হলে সড়কটির নির্মাণ ব্যয় আরও বাড়বে। এতে আরোও টেকসই ভাবে সড়কটির কাজ করা যাবে।

পশ্চিম বাজার এলাকার ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, উপজেলা সদরের সাথে এবং বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতের জন্য প্রধান সড়ক এটি। তাই জন সাধারণের জন্য এই সড়কটি খুবই গুরুত্ব বহন করে। কম সময়ের মধ্যে টেকসই ভাবে সড়কটির উন্নয়ন কাজ হবে বলে আশা করেন তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিলিক এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. মনির খন্দকার জানান, বর্ষা মৌসুম চলছে। এছাড়া সড়কের কাজে মেকাডাম এবং কার্পেটিং এর পুরুত্ব বাড়ানোর বিষয়ে কিছু জটিলতা আছে।  আবহাওয়া অনুকূলে থাকলে এবং জটিলতা নিরসন হলে আগামী ১ মাসের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।

এদিকে পৌরসভার চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক, চান্দিনা-চান্দিয়ারা সড়ক এবং চান্দিনা বাড়েরা সড়ক, হাজী সাহেবের মোড়-কাঠেরপুল সড়ক সহ বেশ কয়েকটি সড়ক ভেঙে চৌচির হয়ে আছে। ওই সড়কগুলো যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে আছে।

এব্যাপারে পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া আরোও জানিয়েছেন- ভাঙা সড়কগুলোর সবকটি টেন্ডার এর প্রক্রিয়া চলতি অর্থ বছরেই সম্পন্ন হবে। এবছরের ডিসেম্বর মাসের মধ্যেই সড়কগুলোর উন্নয়ন কাজ করা হবে।

আরও খবর