গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি যতই লম্ফ ঝম্ফ করুক নির্বাচন হবে সংবিধানের আলোকেই -কৃষি মন্ত্রী

ছবির ক্যাপশন: মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি অসহায় ও যুব মহিলাদের মাঝে সেলাইমেশিন ঢেউটিন নগদ অর্থ বিতরণ করছেন।

বিএনপি আবার আন্দোলন, আগুন সন্ত্রাসের পায়তারা করছে। আবার যদি তারা হরতাল দেয়, ট্রাকে আগুন দেয় তাহলে তাদের সময়োচিত শিক্ষা দেয়া হবে। বিএনপি যতই লম্ফ টম্ফ করুক সংবিধানের আলোকেই নির্বাচন হবে। উল্লেখ করে  তিনি বলেন, গণতন্ত্রের অর্থ এই নয়, যা খুশি তাই করবেন। যা খুশি তাই করতে পারবেন না। মানুষের নিরাপত্তা দিতে হবে। মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছি, শপথ নিয়েছি সুন্দর ভাবে দেশ চালাবো। যারা আবার হুমকি দিচ্ছে, আগুন সন্ত্রাস করে দেশ কে অস্থিতিশীল করবে, মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করবে, তাদের সময়োচিত শিক্ষা দেয়া হবে। তিনি বলেন বিএনপি যতই লম্ফ ঝম্ফ করুক নির্বাচন হবে সংবিধানের আলোকেই।

গতকাল দুপুরে টাঙ্গাইলের মধুপুর অসহায় পরিবার ও যুব মহিলাদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী, ডা. মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী পরে কৃষি মন্ত্রী মধুপুর  উপজেলার  অসহায় পরিবার ও যুব মহিলাদের মাঝ নগদ অর্থ, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন।  

অনুষ্ঠানে জন প্রতিনিধি, সুবিধাভোগী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর