অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ইডাফ মানবাধিকার সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ

জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধা ৭টায় কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি সাইদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, লেখক কলামিস্ট ইসমাইল মাহমুদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য হোসনে আরা সুইটি ও সাংগঠনিক সম্পাদক মসুদ আহমদ।

অনুষ্ঠানে অতিথিরা কমিটির সকল সদস্যদের হাতে পরিচয়পত্র ও অভিনন্দন চিঠি তুলে দেন। 

চলতি বছরের গত ১৯ আগস্ট ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ)’র চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ স্বাক্ষরিত কেন্দ্রীয় সংগঠনের প্যাডে প্রেরিত এক চিঠিতে শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৬) এর অনুমোদন প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ভুবন সিংহ, মোঃ মকবুল হোসেন, কেসব বারই, পারভেজ আহমেদ, মোঃ আকরামুল হক সোহাগ, ফুয়াদ হোসেন চৌধুরী সাজিম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ দাশ জনি, মোঃ শিবলু আহমেদ নোমান,  মোঃ জয়নাল আবেদীন, মোঃ মোনায়েম ভূঁইয়া, রুবেল মিয়া , মোঃ মাহমুদুল হাসান সুমন,  সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, আজিদ মিয়া, মোঃ ইমরান হোসেন, সজীব দেবনাথ, অর্থবিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ এখলাছ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ সুলতান আহমেদ উজ্জল, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাহিন মিয়া, তদন্ত বিষয়ক সম্পাদক মোঃ সাকেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা সুইটি, ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাজিব রাম গৌড়, শিক্ষা বিষয়ক সম্পাদক  পরিতোষ তাঁতী ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোজ চন্দ্র তাঁতী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজুর রহমান, আছলম মিয়া, কার্যনির্বাহী সদস্য শুভ পাল, মোঃ শাহিনুর রহমান এবং সাজু চাষা।

অতিথিরা বক্তব্যে সংগঠনের মাধ্যমে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ইডাফ মানবাধিকার সংস্থার নতুন কমিটির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় মানবাধিকার উন্নয়ন ও রক্ষায় আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

Tag
আরও খবর