ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

চেয়ারম্যান লাভলু কাজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু'র বিরুদ্ধে কতিপয় মেম্বারদের ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে ওই ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঠালতলী বাস স্ট্যান্ডে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেম্বার, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, সহ সভাপতি শামীম মৃধা, রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, ওই ইউপির সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, বর্তমান মেম্বার লোকমান হোসেন, সংরক্ষিত নারী মেম্বার মোসাঃ শিউলি বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লাভলু কাজী একজন জনদরদী চেয়ারম্যান। তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই বিএনপি-জামাত সমর্থিত কিছু মেম্বার ঈর্ষান্বিত হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে লাভলু কাজীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছেন। এরই অংশ হিসাবে তারা জেলা প্রশাসক বরাবর মিথ্যা অভিযোগ দিয়েছেন। সেই সাথে তারা সোশ্যাল মিডিয়াসহ সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে অপপ্রচার করছেন। তাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরেজমিনে তদন্ত করলে ওইসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যাবে না। আমরা এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লাভলু কাজী চেয়ারম্যান হওয়ায় এই ইউনিয়নের জনসাধারন অত্যন্ত শান্তিতে আছি। মাধবখালী ইউনিয়ন একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা লাভলু কাজীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে সফল হতে দেবো না। তাকে আমরা যেরকম সব সময় সুখে দুখে কাছে পাই, তেমনি আমরাও সব সময় তার সাথে আছি। তিনি যতদিন চেয়ারম্যান থাকবে ততদিন এই ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

প্রসঙ্গত, মাধবখালী ইউনিয়ন পরিষদের আটজন মেম্বার একত্রিত হয়ে ওই পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু'র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  তুলে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে অভিযোগের বিষয় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তাঁরা। সেই সাথে তাদের (মেম্বার) সমর্থকদের দিয়ে ফেসবুকেও চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে প্রচারনা করছেন। এরই প্রতিবাদে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে