শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার নেতৃত্বে অমিত, সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2023 11:36:08 am

বামে সভাপতি অমিত হাসান, ডানে সাধারণ সম্পাদক সাকিবুল হাছান। © ফাইল ছবি



বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২৩- ২৪ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 


এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী অমিত হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাছান মনোনীত হয়েছে।


আজ ২৪ আগস্ট (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। 




বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


নবনির্বাচিত সভাপতি অমিত হাসান বলেন, ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ দেশের এটি সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। সেইসাথে ফোরাম আমার প্রতি যে আস্থা রেখেছে তার আস্থার প্রতিদান দিতে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং আমাকে দায়িত্ব পালনের সুযোগ প্রদানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ফোরামের বর্তমান ও সাবেক সকল সদস্য, সংগঠক ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের সুপরামর্শে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। সেজন্য আমি সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি ।


দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিবুল হাছান বলেন, আলহামদুলিল্লাহ ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কেননা এত বড় একটা সংগঠনে দায়িত্ব পালন আমার জন্য সত্যি সৌভাগ্যের। আমাকে দায়িত্ব প্রদানের জন্য ফোরামের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইন শা আল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।


উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


আরও খবর