বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার স্থাপনের নির্দেশ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-08-2023 08:16:28 am

নতুন শিক্ষাক্রমে জিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে আওতাধীন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


মঙ্গলবার (২২ আগস্ট) অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।


এই নির্দেশনায় বলা হয়, নতুন কারিকুলামের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক।  


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ল্যাব নাই, সে সব প্রতিষ্ঠানকে আগামী ১০ নভেম্বরের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি ল্যাপটপ বা ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর