বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে - কাজী জাফর উল্লাহ


আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে,কোন পেশিশক্তির প্রভাব খাঠিয়ে নির্বাচন বানচাল করার সুযোগ নেই।

উড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে মাদারীপুর থেকে বর্তমান ফরিদপুর চার আসনের এমপি বলে মন্তব্য করেছেন কাজী জাফর উল্লাহ।



মঙ্গলবার (২২ আগস্ট) সরকারী কাজী মাহাবুব উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলগী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণে  প্রধান অতিথির ভাষণে এই মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। 


এসময় তিনি প্রথমে ১৫ আগস্ট  হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণ করেন। এছাড়াও বর্তমান ফরিদপুর চার আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ব্যাপক সমালোচনা করেন।



এছাড়াও তিনি আরো বলেন, বিএনপি জামায়াত বিদেশীদের কাছে ধরনা দিচ্ছেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। আমরা এই ষড়যন্ত্র কখনোই সফল হতে দিব না।  ক্ষমতায় আসার একটাই পথ জনগনের  ভোটের মাধ্যমে।


এসময় তিনি আরো বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এই সরকারের উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।


ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতির কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জালাল, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল হক মিরু মুন্সী,  ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরণ হাওলাদার, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক শেখ শাহীন,শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী,সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা,ভাঙ্গা উপজেলার ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজের মুরুব্বীরা, বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।