ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুর উপজেলা পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে বেইলি সেতু ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে নলজুর নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে  ট্রাকসহ নদীতে পড়ে দুজন মারা গেছেন। নিহত দুজনের মধ্যে ১ জন  ট্রাক চালক ও অপরজন  হেলপার। 


নিহত ট্রাক চালক ফারুক আহমেদ (৪২)  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও নিহত হেলপার জাকির হোসেন (৪৫) সিলেটের বিমানবন্দর থানাধীন ধুপাগুল এলাকার বাসিন্দা।


পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ((২২ আগস্ট)  বিকালে সিমেন্ট বহন ট্রাকটি নারায়নগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস জগন্নাথপুর ও সুনামগঞ্জের ডুবুরি দল  দীর্ঘক্ষণ চেষ্টার পর নিহত দুজনের মধ্যে ট্রাক চালকের  লাশ সন্ধ্যার পূর্বে ও হেলপারের  লাশ সন্ধ্যার পর উদ্ধার করতে সক্ষম হয়।  


প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টের ট্রাক নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজুর নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও  অনেক বার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী থেকে দুই ঘণ্টা সময় সাশ্রয় করতে এই সড়ক গত দুই বছর যাবৎ চালু হয়। চালুর পর থেকে এই সড়কে যাত্রীবহনকারী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।


জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকু জামান জানান, সুনামগঞ্জ ও্ জগন্নাথপুরের  ফায়ার সার্ভিসের ডুবুরির দল দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,  নারায়নগঞ্জ থেকে  সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরের  উদ্দেশ্যে আসছিল। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হলে অবশেষে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।  


Tag
আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৪ ঘন্টা ৪৮ মিনিট আগে