বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

রাবি প্রক্সি কান্ড: একজনের ভর্তি বাতিল, বহিষ্কার তিন শিক্ষার্থী!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে ভর্তি বাতিল করা হয়েছে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তৃকৃত এক শিক্ষার্থীর এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আজ ২২ আগস্ট ২০২৩ (মঙ্গলবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ার বিষয়টি প্রমানিত হওয়ায় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব এর ভর্তি বাতিল করা হলো এবং উক্ত শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো".


মোঃ আহসান হাবীবকে অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছে মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২য় বর্ষ সম্মান, শহীদ হবিবুর রহমান হল), মাহিবুল মোমিন সনেট (লোক প্রশাসন বিভাগ,শহীদ হবিবুর রহমান হল) ও মো. রাজু আহমেদ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, শেরে বাংলা ফজলুল হক হল)।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ আগস্ট) রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হতে আসেন মো. আহসান হাবিব নামের এক শিক্ষার্থী। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে ভর্তি হওয়ার জন্য তার মায়ের সঙ্গে স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে যান। ভর্তির পর ওই দিন দুপুরেই অজ্ঞাতপরিচয় ৪/৫ জন ব্যক্তি তাকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা আবাসিক হলের তিনতলায় নিয়ে আটকে রাখে। সেখানে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ওই শিক্ষার্থীর বাবার কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চায়। পুলিশের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখান থেকে উদ্ধার করে। এই সময় আহসান হাবিব পুরো ঘটনাটি জানান।

আরও খবর