জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে পুরষ্কার পেলেন মোঃ নইমুল হাসান

সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে পুরষ্কার পেলেন মোঃ নইমুল হাসান

সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে পুরষ্কার পেয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের "খ ইউনিট" এর সিনিয়র রোভার মেট মোঃ নইমুল হাসান।

মঙ্গলবার ( ২২ আগস্ট ২০২৩) সকাল ১১:০০ টায় শিক্ষা মন্ত্রণালয় ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ এর সভাপতিত্বে জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায়। উল্লেখ্য, মোঃ নইমুল হাসান শহর সমাজসেবা কার্যালয়ে কর্মরত রশিদুল হাসান এর জ্যেষ্ঠ পুত্র। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত বাছাই কমিটি বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করে এ ফলাফল প্রকাশ করে। মোঃ নইমুল হাসান গত ২০১৪ সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড" অর্জন করেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্যাম্প, জাম্বুরী ও মুটে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন।

আরও খবর