জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বিকাশে ভুল করে আসা টাকা ফেরত দিলেন আদমদীঘির সুবাশ

বিকাশে ভুল করে আসা টাকা ফেরত দিচ্ছেন সুবাশ চন্দ্র

নিজের বিকাশ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে ভুলে আসা ৪০ হাজার টাকা মুল মালিককে ফেরত দিয়ে মহানুভবতার নজির রাখলেন আদমদীঘির সান্তাহারের সুবাশ চন্দ্র। গত সোমবার (২১ আগস্ট) বিকেলে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের টাকার মুল মালিক সালাউদ্দিককে এ টাকা ফেরত দেন। 

জানাযায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন তার বিকাশ নম্বর ০১৮৬৯৭৭৬৪৭৭ এবং বিকাশ নম্বর ০১৮২৭৮৮৮০০০ নম্বর থেকে গত ১০ আগষ্ট সর্বমোট ৪০ হাজার ৮০০ টাকা ০১৭৫৬১৯৭২৬৬ বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলবসত: ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে ০১৭৫৬১৯৭২৫৬ বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন গত ১৭ আগস্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিকাশ অফিসে অবহিত করেন। এরপর সালাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের লাল চন্দ্রের ছেলে সুবাশ চন্দ্রের সাথে কথা বলেন। এসময় সুবাশ চন্দ্র তার বিকাশে আসা ৪০ হাজার টাকা কথা স্বীকার করে মুল মালিক সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। গত সোমবার (২১ আগস্ট) বিকেলে আদমদীঘি থানায় উভয় পক্ষ উপস্থিত হয়ে পুলিশের মধ্যস্থতায় সুবাশ চন্দ্র ৪০ হাজার টাকা মুল মালিক সালাউদ্দিনের নিকট হস্তান্তর করেন।

Tag
আরও খবর