মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

শ্রীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল



 গাজীপুরের শ্রীপুরে "রুখে দাড়াও বাংলাদেশ"স্লোগানে বিএনপি-জামায়াতের 'সন্ত্রাস-নৈরাজ্যের' প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রীপুর উপজেলা যুবলীগ।



শুক্রবার(২৩ সেপ্টেম্বর)উপজেলার পৌর সভার পুলক সিএনজি পাম্পে সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাস্টারবাড়ি চৌরাস্তায় এসে শেষ করে হাজী আব্দুল হাই মডেল স্কুলের সামনে এক পথসভাই উপজেলা যুবলীগের সভাপতি কামর উদ্দিনের ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যরিস্টার আশরাফুল ইসলাম সজীব।




বিএনপি নেতাদের উদ্দেশে সজীব  বলেছেন, মানবাধিকারের প্রশ্ন তুলে বিএনপি নেতারা আজ বিদেশীদের প্রভুর কাছে জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে নালিশ করে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের যে নির্মম মানবাধিকার লংঘন হয়েছে সেই বিষয়ে বিএনপি নেতারা কেন কথা বলে না। তারপর ২০০১ সালে বিএনপির-জামাত জোট সরকার ক্ষমতায়  আসার পর বঙ্গবন্ধু রেখে যাওয়া আমানত শেখ হাসিনাকে হত্যা করা ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য গ্রেনেড হামলা করে।তাতেই  তারা ক্ষান্ত হয়নি যখন মানব ঢাল তৈরি করে জননেত্রী শেখ হাসিনাকে গাড়িতে তুলতে যায় তখনো বৃষ্টির মতন তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়। এমনকি সকল আলামত নষ্ট করার জন্য হামলার পুরো জায়গা পানি দিয়ে পরিষ্কার করে ফেলে । ওই ঘটনায় ২৩ জন নেতাকর্মী নিহত এবং জননেত্রী শেখ হাসিনা সহ  তিনশতাধিক নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মী যেন চিকিৎসা না পাই সেজন্য সকল ডাক্তারদের ছুটি দিয়ে দেয়।





কেন্দ্রীয় সদস্য সজীব আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি এতিমের টাকা আত্মসাৎ করার জন্য দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়াকে নির্বাহী ক্ষমতায় তারা তার সাজা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে।




তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত নেতারা বক্তব্য দেন-একাত্তরের হাতিয়ার গর্জে উঠতো আরেকবার। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, রাজপথে নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং বাড়াবাড়ি করলে কারো পিঠের চামড়া থাকবে না।


কেন্দ্রীয় নেতা নেতাকর্মীকে হুঁশিয়ার করে বলেন এমন কোন কর্মকান্ড করা যাবে না যাতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-সফলতা ধূলিসাৎ হয়ে যায়।



বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর  উপজেলা  আওয়ামী যুবলীগের সভাপতি হিরো, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্,তেলিহাটি যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপনসহ উপজেলার ইউনিয়ন  ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।



Tag
আরও খবর