সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ঘুম থেকে ওঠার পর যে ৫ খাবার মাথা ব্যাথা বাড়াতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2023 09:51:41 am

ফুরফুরে মেজাজ নিয়ে দিন শুরু করবেন ভেবেছিলেন, কিন্তু উল্টোটাই হল। হঠাৎ মাথার দু’পাশ ব্যাথা করতে শুরু করল। আমাদের প্রায় অনেকের এমন কষ্টের সম্মুখীন হতে হয়। চিকিৎসেকরা বলেন, মাইগ্রেন বা সাইনাসের সমস্যা থাকলে মাথায় এই ধরনের যন্ত্রণা বাড়াতে পারে। মাইগ্রেন হওয়ার পিছনে আবার বহুবিধ কারণ থাকে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলি খেলে এই ধরনের অস্বস্তি বেড়ে যেতে পারে।


চলুন জেনে নিই:-


◾ক্যাফেইন: অতিরিক্ত ক্যাফেইন-সমৃদ্ধ খাবার খাওয়া বা আচমকা বন্ধ করে দেওয়া মাইগ্রেনের কারণ হতে পারে। তবে যুক্তরাষ্টের মাইগ্রেশন ফাউন্ডেশনের সাম্প্রতিকতম গবেষণা বলছে, মাথাব্যাথা চলাকালীন নিয়ন্ত্রিত পরিমাণ ক্যাফেইন কিছুটা হলেও আরাম দিতে পারে।


◾কৃত্রিম চিনি: অনেক প্রক্রিয়াজাত খাবারেই চিনির বদলে কৃত্রিম চিনি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু কৃত্রিম চিনি মাইগ্রেন ডেকে আনতে পারে। বিশেষত ‘অ্যাসপার্টেম’ নামক কৃত্রিম চিনি মাইগ্রেনের সমস্যায় ভোগা রোগীদের পক্ষে বেশ ক্ষতিকর।


◾মদ: গবেষণা বলছে, ৩৫ শতাংশ রোগীর ক্ষেত্রে অ্যালকোহল মাইগ্রেনের কারণ হয়ে থাকে। বিশেষত রেড ওয়াইন ৭৭ শতাংশ মাইগ্রেনের রোগীর মধ্যে মাথা ব্যাথার প্রবণতা বৃদ্ধি করে বলে মত গবেষকদের একাংশের।


◾চকোলেট: শতকরা প্রায় ২২ ভাগ রোগীর ক্ষেত্রে চকোলেট মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। চকোলেটে থাকে ক্যাফেইন ও বিটা-মিথাইল ফিনাইলথায়লামাইন। যা কিছু কিছু মানুষের মাইগ্রেনের কারণ।


◾চিজ: চিজে থাকে ‘টাইরামাইন’ নামক একটি পদার্থ, যা মাইগ্রেনের কারণ হতে পারে। চিজ যত পুরনো হয়, এই পদার্থটির পরিমাণও তত বৃদ্ধি পায়।

Tag
আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪১ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে