অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র অ্যাডভোকেট মোহাম্মদ আলী’র সাংবাদিকদের সাথে মতবিনিমিয়

টাঙ্গাইলের মধুপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্ট এর সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ও সর্বদলীয় আইনজীবি সমিতি ইউনাইটেড ল’য়ার্স ফ্রন্ট এর সুপ্রিম কোর্ট ইউনিটের প্রথম যুগ্ম আহবায়ক বিএনপি থেকে টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।



শনিবার (১৯ আগষ্ট) দুপুরে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ আলী মধুপুরে বিভিন্ন সময়ে তার অবদান রাখার কথা উল্লেখ করে বলেন, আমি যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাই, দল যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে আমার বিশ্বাস আমি বিএনপি থেকে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো। আর আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিশ্বস্ত মনে করেছেন বলেই মধুপুরের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালানোর অনুমতি দিয়েছেন। আমি পেশায় একজন আইনজীবি হলেও দীর্ঘ দিন যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। মধুপুরের বিএনপি নেতাকর্মীরা সব সময় আমার সাথে রয়েছে।


আগামী নির্বাচনে যদি আমি টাঙ্গাইল-১ আসনে (মধুপুর-ধনবাড়ী) থেকে সংসদ সদস্য হতে পারি তাহলে মধুপুরে উচ্চ শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করবো এবং কর্মক্ষেত্র তৈরির জন্য একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে চেষ্টা করবো। মধুপুরে শিল্পাঞ্চল তৈরির জন্য পর্যাপ্ত জমি রয়েছে। যার মাধ্যমে মধুপুরসহ পাশের বিভিন উপজেলার কর্মক্ষম লোকদের কর্মসংস্থান হবে।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম শহীদ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর