যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন



রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শুক্রবার(১৮ আগষ্ট) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি বিশ^জিৎ সাধু। প্রধান অতিথি বক্তব্যে বলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সহায়ক শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সতর্ক থাকার আহব্বান জানান। কমিটির কার্যক্রম জোরদার করার কথা বলেন। ইউনিয়ন কমিটি গঠনের কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে জেলা কমিটিকে অবহিত করণ সহ শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নম্বর রাখার কথা বলেন।

কৃষি ব্যাংক দেবহাটা শাখার ম্যানেজার বিষ্ণু পদ মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ  জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ  জেলার সাংগাঠনিক সম্পাদক অসীম কুমার দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ  জেলার আহবায়ক অমিত কুমার ঘোষ, শ্যামনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক পতিত মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি  বিষ্ণু পদ মন্ডল।

বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার, মহাদেব মন্ডল, বীরেন্দ্র নাথ বিশ^াস, স্বপন কুমার বৈদ্য, রনজিৎ রপ্তান, মধুসুদন মন্ডল, তরুণ ঘরামি,পরিতোষ কর্মকার, উমেশ রায় প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক সনজিৎ দাস।

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য বিষ্ণু পদ মন্ডলকে আহবায়ক ও কিরণ শংকর চ্যাটার্জীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং একই সাথে উমেশ রায়কে আহবায়ক ও তরুণ কুমার ঘরামিকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
ছবি- শ্যামনগরে  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি বিশ^জিৎ সাধু।



Tag
আরও খবর